fire on new market dhaka,dhaka new market on fire .today news.
দিন কয়েক আগেই আগুন লাগে ঢাকার বঙ্গবাজারে। সেই আগুনে পুড়ে ছাই হয়েছে সাড়ে ৩ হাজারের বেশি দোকান। সব মিলিয়ে ক্ষতি হয়েছে প্রায় ৩০৫ কোটি টাকা। এর রেশ কাটার আগেই আগুন লাগল ঢাকার নিউ সুপার মার্কেটে। শনিবার সকাল সাড়ে ৫টা নাগাদ আগুন লাগে ওই মার্কেটে। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন প্রায় ১৯ জন।
সেখানে আগুন লাগার পরেই চারদিকে ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুন্ডলী। সেই আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ধোঁয়ায় ২৩ জন অসুস্থ হয়েছেন। তাদের নিয়ে আসা হয় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে। আহতদের মধ্যে আছেন ঢাকার ফায়ার সার্ভিসের এক আধিকারিক , ১৩ জন ফায়ারফাইটার, ২ জন ভলেন্টিয়ার , দুজন আনসার সদস্য এবং বিমান বাহিনীর একজন সার্জেন্ট
ওই মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, নিউ সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে তারা অসুস্থ হয়ে পড়েন। সবাই ধোঁয়াজনিত শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন। তাদের প্রাথমিকভাবে অক্সিজেন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিন ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার কথা জানতে জানতে পারে ফায়ার সার্ভিস।
জানা গিয়েছে, নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে। দ্বিতীয় তলাতেও প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। তার মধ্যেই নিচ তলার দোকানিরা তাদের মালাপত্র সরানোর চেষ্টা করেন। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইন উদ্দিন জানান, সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এই আগুন নির্বাপণ করতে আরও সময় লাগবে। কী কারণে এই আগুন লাগে এবং কত ক্ষতি হয়েছে তা দুপুর ১২টা পর্যন্ত জানাতে পারেনি আধকারিকরা।
Comments
Post a Comment